মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টর প্রাঙ্গণে মুক্তমনা মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিয়ে ভাবছেন। আগামী জুলাই মাস থেকেই মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এখলাছ আহমেদ, আটপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের ভান্ডারী, গাজী মোর্তজা হোসেন কামাল প্রমুখ।
