মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শহরের পুরাতন কালেক্টর প্রাঙ্গণে মুক্তমনা মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিয়ে ভাবছেন। আগামী জুলাই মাস থেকেই মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সদর উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার এখলাছ আহমেদ, আটপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, বারহাট্টা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের ভান্ডারী, গাজী মোর্তজা হোসেন কামাল প্রমুখ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *