সমাপ্ত হিসাব বছরের বিনিয়োকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো: মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট পাওয়ার, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, পূবালী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক:

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭০ টাকা , শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৪.১৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১১.৫৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল সকাল ১০ টায় পুষ্পগুচ্ছ কনভেনশন সিটি বসুনন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সামিট পূর্বাঞ্চল পাওয়ার:

সামিট পূর্বাঞ্চল পাওয়ার ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৩ টাকা , শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৩২.২২ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৬.৩৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল সকাল ১০ টায় কৃষিবিদ ইন্সটিটিউট কমপ্লেক্স বিডি (কেআইবি),খামারবাড়ি,ফার্মগেট,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সামিট পাওয়ার:

সামিট পাওয়ার ১২ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৬ টাকা, শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৮.৭৩ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৪.৪৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় কৃষিবিদ ইন্সটিটিউট কমপ্লেক্স বিডি (কেআইবি),খামারবাড়ি,ফার্মগেট,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:

এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানে সাড়ে ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৪৬ টাকা এবং ইউনিট প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০.৮০ টাকা। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।

বার্জার পেইন্টস বাংলাদেশ:

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ২৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে একই অর্থবছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। সবমিলিয়ে ২০১৫ অর্থবছরের জন্য কোম্পানিটি ৩৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১.৪৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৪.১৬ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৯১.৯৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরার পুষ্পগুচ্ছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ এপ্রিল।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের জন্য এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৬ টাকা (কনসোলিডেটেড), শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ১৪.২৮ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ২১.২৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ এপ্রিল সকাল ১১ টায় কুর্মিটোলা গলফ ক্লাব,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

পূবালী ব্যাংক:

পূবালী ব্যাংক লিমিটেড ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩৪ টাকা (সংকুচিত) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় কোম্পানির নিজস্ব ভবনের অডিটোরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল।

 

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *