এড়িয়ে গিয়েছিল রেফারির চোখ। তবে ঠিকই ধরা পড়েছেন টিভি ক্যামেরায়। তাতেই গত রবিবার ওয়েস্ট হামের ডিফেন্ডার উইন্সটন রেইডের মুখে কনুই চালানোর অপরাধে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন সের্হিয়ো আগুয়েরো। আগামী ১০ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতে তাই খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের। পাশাপাশি প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না ১৭ সেপ্টেম্বর বোর্নমাউথ ও ২০ সেপ্টেম্বর সোয়ানসির সঙ্গে।

২৪ সেপ্টেম্বর ফিরবেন অবশ্য সোয়ানসির সঙ্গেই। ফিট থাকলে খেলতে সমস্যা নেই ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে খেলতে। তবে এই মৌসুমে ৬ গোল করা আগুয়েরোকে ম্যানচেস্টার ডার্বিতে হারানোটা বড় ধাক্কা পেপ গার্দিওলার জন্য। অবশ্য শাস্তি হওয়ার আগেই গার্দিওলা বলেছিলেন,‘ শাস্তি হলে সেটা মানতে হবে। ১১ জন নামানোর মত শক্তিশালী দল আছে আমাদের।’ মেইল অনলাইন

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *