বাগেরহাটে ৩ কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ মহী আলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব)। আটক মহী আলম রামপাল উপজেলার শ্রীরম্ভা গ্রামের মৃত আ. গফুরের ছেলে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) খুলনার র‌্যাব-৬ এর সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীরম্ভা এলাকায় র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে মহী আলমকে আটক করে। ওই সময় সীমানা পিলার সিন্ডিকেটের ৪/৫ জন পালিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহী সীমানা পিলার পাচার সিন্ডিকেটের প্রধান বলে স্বীকার করেছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *