মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরের রাজ্য হরিয়ানার সিরসা থানা পুলিশ।

উদ্যোগের অংশ হিসেবে পুলিশ বিভাগ থেকে পেট্রোল পাম্পগুলোতে দেওয়া চিঠিতে বলা হয়েছে, হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালককে যেন পেট্রোল সরবরাহ না করা হয়।

সচেতনতার অংশ হিসেবে শহরজুড়ে এ সংক্রান্ত বিলবোর্ড টানানোর জন্যও কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এ বিষয়ে ট্রাফিক বিভাগের স্টেশন হাউজ অফিসার (এসএইচও) অনিল কুমার সুধি বলেন, মোটরসাইকেল আরোহীদের চলাচলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো তেল। এটি ছাড়া তারা কোথাও যেতে পারবেন না। আর এ যানে চলাচলে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হেলমেট।

ট্রাফিক আইন না মানার কারণে প্রতি বছর সড়কে বহু মানুষের প্রাণহানি হয় উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে অামি পর্যবেক্ষণ করেছি, এখানকার যুবকরা হেলমেট ব্যবহার করছে না।

‘এ বিষয়ে বিশেষ অভিযান চালিয়ে আইন ভঙ্গকারীদের পাকড়াও করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে’।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *