রাজধানীর কামরাঙ্গীরচর থানার মোশাররফ হোসেন হত্যা মামলায় তার স্ত্রী তাসলিমা বেগম ও কথিত প্রেমিক রাসেল ওরফে নূর নবীকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্তি মহানগর দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।

এছাড়াও রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তাসলিমা ও রাসেল হাজতে আটক ছিলেন। রায়ের সময় তাদের আদালতে আনা হয়। সাজা পরোয়ানা দিয়ে পুনরায় তাদের কারাগারে পাঠানো হয়।

২০০৭ সালের ১৩ অক্টোবর কামরাঙ্গীর চর থানার আফসারাবাদ মধ্য ইসলামনগর এলাকায় আসামিদ্বয়ের পরস্পর যোগ সাজোশে হত্যার অভিযোগ এনে এ দণ্ড দেওয়া হয়। রাসেল গ্রেফতারের পর ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *