স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন এক ব্যক্তি। শাস্তি দিতে আইন নিজের হাতেই তুলে নেন স্বামী। ব্যক্তিকে নগ্ন করে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হল। তারপর বেধড়ক মার। সেই মারেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই ব্যক্তি।

এমনই রোমহর্ষক ঘটনার সাক্ষী রইল ভারতের কর্নাটকের জাদগিরি জেলা। দিনের আলোয় প্রকাশ্যে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্বামীর ধারণা হয়েছিল, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে পড়েছেন স্ত্রী। যা কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। আর শুধুমাত্র সেই সন্দেহের বশেই এত বড় কাণ্ড ঘটান তিনি। স্ত্রীর প্রেমিককে এভাবেই শাস্তি দেওয়ার পথ বেছে নেন।

জানা যাচ্ছে, নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই এমন কাণ্ড ঘটান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তবে শুধু স্ত্রীর প্রেমিককেই নয়, স্ত্রী নির্মলাকেও গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। স্বামী ও তাঁদের বন্ধুরা আপাতত পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *