জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারে রোববার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মনোনয়ন বণ্টন নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *