ওষুধ ও রসায়ন খাতের সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেডের আইপিও লটারীর ড্র ৩০ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, কাকরাইল, ঢাকায় এ কোম্পানির আইপিও লটারি অনুষ্ঠিত হয় ।

জানা যায়, গত ২৯ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বিনিয়োগকারীরা এ কোম্পানির শেয়ারে আবেদন করেন। গত ১১ জুন বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থে সিলভা ফার্মাসিউটিক্যালস মেশনারিজ ও যন্ত্রপাতি ক্রয়, কারখানা ভবন নিমার্ণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী পূনঃমূল্যায়ন ছাড়াই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬৪৮ টাকা। এছাড়া, ভারতি গড় হারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

ফলাফল জানতে নিচের লিংক এ clcik করুন  :

সাধারণ বিনিয়োগকারীদের তালিকা

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের তালিকা

প্রবাসী বিনিয়োগকারীদের তালিকা

ইলিজিবল ইনভেষ্টরদের (প্রো রাটা অ্যালটমেন্ট) তালিকা

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

 

Newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *