সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় সাতটি ইট ভাটাকে ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ইট ভাটার ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

তিনি জানান, অবৈধ স্থানে ইটভাটা স্থাপন, পরিবেশ সম্মত জ্বালানী ও প্রস্তুতপ্রণালী অনুসরণ না করে পরিবেশ দূষণ ও লাইসেন্স না থাকার কারণে এসব ইটা ভাটাকে জরিমানা করা হয়েছে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *