মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টা ৫ মিনিটে এ শুনানি শুরু হয়েছে। প্রথমে শুনানি করছেন সাকা চৌধুরীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি চলছে। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যতালিকায় এলেও আসামিপক্ষের সময়ের আবেদনে সাকা চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে দেন সর্বোচ্চ আদালত।

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। বুধবার বেলা সাড়ে এগারটায় এর রায় দেওয়া হবে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *