আইপিএল এ ইতি মধ্যে বাজিমাত করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ভারতের মিডিয়াতেও মুস্তাফিজ বন্দনা। এবার মুস্তাফিজকে সবার উপরে উঠিয়ে দিলেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্ণণ।এবারের আইপিএল এ ভি ভি এস লক্ষ্ণণ কাজ করছেন সান রাইজার্স এর মেন্টর হিসেবে।
এ ভি ভি এস লক্ষ্ণণ বলেন “আপনি দেখতে পাবেন মুস্তাফিজুর রহমান তার দক্ষতার উপর ইতিমধ্যে আস্থা যুগিয়েছেন ,তিনি অনুশীলন সেশনে কঠোরভাবে তার সব কৌশল গত ডিলেভারী গুলো চর্চা করে , যার অর্থ তিনি শুধু মেধাবীই নয় সাথে কঠোর পরিশ্রম করে তার বোলিং বৈচিত্র নিয়ন্ত্রণ করে “।
newssaradin.com/১৬ এপ্রিল ২০১৬

