পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডকে ১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে দেশের ১২টি ব্যাংক। সিন্ডিকেট ঋণের আওতায় ১২ ব্যাংক মিলে এ ঋণ সুবিধা দিচ্ছে প্রকৌশল খাতের এ কোম্পানিকে। আর এ খবরে কোম্পানির শেয়ার প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী বাড়ছে।
আর এ খবরে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে গেইনারের শীর্ষে অবস্থান করেছ জিপিএইচ ইস্পাত। আজ রোববার কোম্পানির শেয়ার দর ডিএসইতে ১০ শতাংশ এবং সিএসইতে ৯.৯৬ শতাংশ বেড়ে গেইনারের শীর্ষে উঠে এসেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
newssaradin.com/২৯ ই মে ২০১৬
