চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও দারুণ ছন্দে থাকা পিএসজি।
স্পেনের আরেক সফল ক্লাব বার্সেলোনাও কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শক্ত প্রতিপক্ষ পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে খেলবে এরনেস্তো ভালভেরদের দল।
সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়।
লিগ ওয়ানের শীর্ষে থাকা পিএসজি ইউরোপ সেরার মঞ্চে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে নকআউট পর্বে ওঠে। নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া দুর্দান্ত আক্রমণভাগের দলটি গ্রুপ পর্বে সর্বোচ্চ ২৫টি গোল করেছে। আর টানা দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়। এ পর্বে দলের করা মোট ১৭ গোলের ৯টি করেন সবকটি ম্যাচে গোল করার রেকর্ড গড়া ক্রিস্তিয়ানো রোনালদো।
‘ডি’ গ্রুপের সেরা হয়ে ওঠে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। গ্রুপের ছয় ম্যাচে তাদের রক্ষণভাগের পারফরম্যান্স ছিল অসাধারণ; ৯ গোল দেওয়ার বিপরীতে সবচেয়ে কম মাত্র ১ গোল খায় তারা। অন্যদিকে, ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠে আসে আন্তোনিও কোন্তের দল চেলসি।
পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে। ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেসিকতাসের বিপক্ষে খেলবে জার্মান ক্লাবটি। আর গতবারের রানার্সআপ ইউভেন্তুসের প্রতিপক্ষ রিয়ালকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া টটেনহ্যাম হটস্পার।
UEFA Champions Leage round of 16 draw
Juventus (ITA) v Tottenham Hotspur (ENG): 13 February & 7 March
Basel (SUI) v Manchester City (ENG): 13 February & 7 March
Porto (POR) v Liverpool (ENG): 14 February & 6 March
Real Madrid (ESP, holders) v Paris (FRA): 14 February & 6 March
Chelsea (ENG) v Barcelona (ESP): 20 February & 14 March
Bayern München (GER) v Beşiktaş (TUR): 20 February & 14 March*
Sevilla (ESP) v Manchester United (ENG): 21 February & 13 March
Shakhtar Donetsk (UKR) v Roma (ITA): 21 February & 13 March

