সুইস ব্যাংকে অর্থ লেনদেন নিয়ে সংসদে অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা সর্বজনবিদিত যে, সরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুটপাটে শূন্য হয়ে গেছে। সরকারের লুটপাট আর দুর্নীতিতে তারা এখন টালমাটাল হয়ে গেছেন। আমরা বলতে চাই, সেদিন আর বেশি দূরে নয়- লুটপাটের জন্য একদিন তাদের জনগণের নিকট জবাবদিহি করতেই হবে।

“অর্থমন্ত্রী যতই ‘নৌকা মার্কা-জাহাজমার্কা বাজেট’ দিন না কেন, দেশের অর্থনীতি যে ফাঁপা, শূন্যগর্ভ তা দেশ-বিদেশের কারো নিকট আজ অজানা নয়। তাই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না কেন, তাতে লাভ হবে না।”

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ নিয়ে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সংবাদের পর এতে ‘অতিশয়োক্তি’ রয়েছে বলে মঙ্গলবার সংসদে দেওয়া এক বিবৃতিতে বলেন অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “টাকা পাচারের বিষয়টি বাস্তবে মোটেই তেমন কিছু নয়। কিছু টাকা পাচার হয়, তা অতি সামান্য। এটা লেনদেন ও সম্পদের হিসাব। সাংবাদিকেরা অত্যন্ত অন্যায়ভাবে পাচার বলেছেন।”

সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ এক বছরে ২০ শতাংশ বেড়েছে বলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রকাশের পর তা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেন মুহিত।

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রিজভী বলেন, “অর্থমন্ত্রী একবার বলছেন, ‘সুইস ব্যাংকে অর্থ পাচার হয়নি, লেনদেন হয়েছে। আবার তিনি এও বলেছেন যে, তবে সামান্য কিছু অর্থ পাচার হয়েছে। মাত্র কয়েকদিন আগে সিলেটের এক সভায় অর্থমন্ত্রী বলেছিলেন, সুইস ব্যাংকসহ বিভিন্ন দেশে অর্থ পাচারে আমরাও দায়ী।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *