আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। গত সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। চারমাস আগে গত আগস্টে মাসে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ব্শ্বিবিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া জানিয়েছেন মুজিবুল হক কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হার্টের সমস্যায় ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রেলমন্ত্রী প্রথমে অধ্যাপক আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি অধ্যাপক আতিকুল হকের তত্ত্বাবধানে আছেন। এছাড়া আলাদা বোর্ড গঠন করেও তার চিকিৎসা তদারকি করা হচ্ছে।
এ বছরের ১৭ জুলাই নিজ নির্বাচনী এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও ১৮ জুলাই থেকে সিঙ্গাপুরের জেনারেল হাসাপালে চিকিৎসা নেন রেলমন্ত্রী। গত ৪ আগস্ট তিনি সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে দেশে ফেরেন।
