রাজশাহী মহানগরীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। বুধবার (২২ জুন) দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া এলাকায় শিবির কর্মীরা ঝটিকা মিছিল করে। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাজশাহী মহানগরী শাখা শিবিরের নেতাকর্মীরা সাগরপাড়া কাঁচাবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে দ্রুত সটকে পড়ে। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে শিরোইল পূর্বপাড়া মসজিদের কাছ থেকে শিবিরকর্মী সন্দেহে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিক আটকদের পরিচয় জানা যায়নি।

newssardin.com/২৩ই জুন ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *