রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।
মো. গিয়াস উদ্দিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন।
কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে ওই ভবনে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
