চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাইনুদ্দিন চৌধুরী হোসেন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘চুনতি জাঙ্গালিয়া এলাকায় রিলাক্স পরিবহনের যাত্রীবাহ একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার কাজ চলছে। নিহতদের নাম পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *