মুহাম্মদ আলী বিখ্যাত হয়েছিলেন ক্যাসিয়াস ক্লে নামে, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বক্সিং কিংবদন্তী মুহাম্মদ আলী ৭৪ বছর বয়সে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের এ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরে একটি হাসপাতালে শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মি: আলী ফুসফুসের রোগ ছাড়াও পার্কিনসন রোগে ভুগছিলেন।

মি: আলীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে তাঁর জন্মস্থান কেনটাকি রাজ্যের লুইভিল শহরে।

মুহাম্মদ আলী ১৯৪২ সালের ১৭ই জানুয়ারি জন্ম গ্রহণ করেছিলেন।

এখন পর্যন্ত তিনিই একমাত্র মুষ্টিযোদ্ধা যিনি তিনবার বিশ্ব হেভি ওয়েট চ্যাম্পিয়নের শিরোপা জয় করেন।

মি. আলী নিজেকে বলতেন ‘গ্রেটেস্ট’ অর্থাৎ সবার চেয়ে সেরা, এবং ১৯৯৯ সালে শ্রোতা/দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিবিসি আয়োজিত শতাব্দীর সেরা ক্রীড়া ব্যক্তিত্বের সম্মান অর্জন করেন।

তিনি বাংলাদেশে  এসে ছিলেন ১৯৭৮ এর ফেব্রুয়ারিতে। উপরের ছবিতে তাকে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দেখা যাচ্ছে।

newssaradin.com/ ৪ ই জুন ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *