মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে ৪টি বিদেশী অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল শনিবার রাত ৯টার দিকে র্যাব-১১র এএসপি শাহ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে, সিপিসি-১ নারায়নগঞ্জ দলটি একটি গাড়িতে করে অস্ত্রবহন করা হচ্ছে এমন সংবাাদ পেয়ে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে চেকপোষ্ট চলাকালীন একটি থ্রী হুইলার সিএনজিতে অভিযান চালিয়ে ০১টি বিদেশী ওয়ান সুটার গান সহ ৪ টি বিদেশী পিস্তল, ও ১৫ রাউন্ড গুলি সহ ৪ জন সন্ত্রাসীকে আটক করে।
অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটক বিষয় নিয়ে রবিবার বিকাল সাড়ে ৩ টায় জেলা সার্কিট হাউজে র্যাব-১১ সিপিসি-১ উপ-অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল গুলজার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো বলেন, সন্ত্রাসী ও মাদকসহ সকল অপরাধমূল কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের কার্যক্রম চলমান রয়েছে তা চলমান থাকবে।
র্যাব ৪জন সন্ত্রাসী দাবি করলেও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা গেছে সি এন জি চালক এর সাথে জরিত না। এবং তিনি জানত না তার গাড়ি তে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে যাচ্ছিল। তিনি একজন কুরআনে হাফেজ তিনি পরিস্থিতির শিকার।
newssaradin.com
