মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও স্পিডবোটসহ রুহুল আমিন (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় কালিরচর মেঘনা নদীর শাখা থেকে তাকে আটক করা হয়। রুহল আমিন লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের আতা মাদবরের ছেলে।
মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিরচর এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় মেঘনা নদীর শাখা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, তিন রাউন্ড গুলি ও স্পিডবোটসহ রুহুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
