ন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে স্থানীয় এলাকাবাসী এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটক হওয়া ওই যুবকের নাম রাসেল (২৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই শিশুটি একটি মাঠে খেলছিল। এ সময় রাসেল তাকে ফুসলিয়ে মাঠের এক কোণে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এতে ভয় পেয়ে শিশুটি চিৎকার শুরু করলে রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে। তবে বুধবার বিকেলে রাসেল আবার গ্রামে এলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যায় রাসেলকে থানায় নিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, শিশুর মায়ের ফোনে পরে বুধবার সন্ধ্যায় রাসেলকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। ঘটনার শিকার ও অভিযুক্ত উভয়কে থানায় নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
