মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার বিষয়ে হাইকোর্টের অভিমত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০০৬ সালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬৫ করতে রিট করেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন শিকদার। এ রিটের শুনানি শেষে চলতি বছরের ১৪ জানুয়ারি বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করার নির্দেশ দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে সরকার।

সোমবার আপিল বিভাগ সরকারের এ আবেদন খারিজ করে দেন।রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬৫ বয়স করার প্রস্তাব মন্ত্রিপরিষদে উপস্থাপন করতে হবে। –

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *