ঢাকার কচুক্ষেতে সেনানিবাস এলাকার একটি চেকপোস্টে ‘মিলিটারি পুলিশের’ এক সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। “কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে কোপানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।”
তবে আহত বা আটক- কারও নামই তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
একটি রিকশা কচুক্ষেত থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় চেকপোস্টে দায়িত্বরত এক এমপি (মিলিটারি পুলিশ) সদস্য বাহনটি থামান। তিনি রিকশার হাওয়া ছেড়ে দিতে গেলে পেছন থেকে তাকে দা বা চাপাতি দিয়ে কোপানো হয়।
