ডাক্তারি বিষয়ে কোনো ডিগ্রি না থাকলেও চট্টগ্রাম নগরীতে চেম্বার খুলে প্রতারণার দায়ে তিন ব্যক্তিকে জরিমানা ও চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার নগরীর সাগরিকা মুরগি ফার্ম এলাকায় এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রুহুল আমিন নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ ধারা অনুসারে ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না।

ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার ও চেম্বার খুলে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করায় অভিযানে তিনজনকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে সুজন দেবনাথ আপন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করে তার কাছ থেকে মুচলেকা নেয় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট আমিন জানান, সুজন পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও নিজেকে মা ও শিশু রোগে অভিজ্ঞ জেনারেল ফিজিশিয়ান দাবি করে প্রতারণা করছিলেন।

অভিযানে তার ডিগ্রি বিষয়ে জানতে চাইলে ডিএমএস কোর্সে ভর্তি হয়েছেন বলে দাবি করেন। শিক্ষাগত যোগ্যতার সনদ দেখতে চাইলে শুরুতে নিজেকে এসএসসি পাশ দাবি করেন।

এক পর্যায়ে অষ্টম শ্রেণি পাশ দাবি করলেও কোনো সনদ দেখাতে পারেননি। শেষ পর্যন্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন বলে তিনি স্বীকার করেন।

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ একইভাবে ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করায় সাগরিকা মুরগি ফার্ম এলাকায় মোস্তফা কামাল এবং প্রদীপ কান্তি দাশ প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের সময় এই তিন জনেরই চেম্বার বন্ধ করে দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট আমিন।

এছাড়া একই অভিযানে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, ভারতীয় ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং ফ্রিজে মাংসের সঙ্গে ওষুধ রাখায় নগরীর অলঙ্কার মোড়ের সৌদিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা, জনতা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা ও মুরগির ফার্ম এলাকার লোকনাথ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *