রাজধানীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে ৬ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ১১টি ককটেল বোমা ও বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানোর কথা নিউজ সারাদিনকে জানান মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।

আটকৃতরা হলেন, মতিঝিল থানা শিবিরের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি আফজাল হোসেন হিমেল, পল্টন থানা শিবিরের সভাপতি রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুর হমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর ও সেক্রেটারি কাইয়ূম।

তিনি জানান গতকাল শুক্রবার বিকেলে আরামবাগের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ১১টি ককটেল বোমা এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেখানো হয়। নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন এমন ধারণা পুলিশের।

নিউজ সারাদিন /২৮ নভেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *