রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় বলেন, বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানাতে পারেননি তিনি। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
