পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার একটি কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের প্রবেশে বাধা এবং ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে পৌরসভা নির্বাচনে এ ঘটনা ঘটে বলে বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছেন।
শফিকুলের ভাষ্য, কেন্দ্রটিতে তাঁর নির্বাচনী এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। একজন এজেন্টকে মারধর করা হয়েছে। কেন্দ্রে আসা ভোটারদের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবিরের পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দৃশ্য দেখা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা রাশেদ আলম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বুথের বাইরে প্রকাশ্যে ভোট দেওয়া বন্ধ করা হয়েছে।
সূত্র : প্রথমআলো
newssaradin.com/৩০ ডিসেম্বর ২০১৫
