Bangladesh's Sabbir Rahman raises his bat after scoring fifty runs during the third one-day international cricket match against Afghanistan in Dhaka, Bangladesh, Saturday, Oct. 1, 2016. (AP Photo/A.M. Ahad)

তিন নম্বর পজিশনে সাব্বির রহমানের ওপর আস্থা রাখছেন চন্ডিকা হাতুরুসিংহে। তাকে আরও সুযোগ দিতে চান বাংলাদেশ কোচ। অর্থাৎ ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওয়ানডাউনে ব্যাটিং করবেন সাব্বির।

বৃহস্পতিবার (১৫ জুন) দ্বিতীয় সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বার্হিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করেন সাব্বির। নিউজিল্যান্ডের বিপক্ষে বাদ পড়েন ইমরুল কায়েস। সেই সুবাদে তাকে তিন নম্বরে পজিশনে উঠিয়ে আনে টিম ম্যানেজমেন্ট। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি। মাত্র ৮ রান করে আউট হন। আগের দুই ম্যাচে করেন ৩২ (২৪, ৮)।

তাই বলা যায় অনেকটা নিজের ছায়া হয়ে আছেন। ‘নাম্বার থ্রি’র গুরুত্ব বুঝে ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে জ্বলে উঠতে পারবেন তো সাব্বির? কোচকে পাশে পাচ্ছেন এ ‘হার্ডহিটার’ ব্যাটসম্যান।

ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করে ১৪ ম্যাচে ৩৩৫ রান করেছেন সাব্বির। গড় ২৭.৩০। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু, চ্যাম্পিয়নস ট্রফিতে এসে তার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়। কিন্তু, এটা ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন হাতুরুসিংহে। তার মতে, সাব্বিরকে ওয়ানডাউন থেকে সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *