আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি ব্যাংকের বাইরে শক্তিশালী এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবারের এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বিবিসির।

গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র হামলাকারীরা ব্যাংকটির ভিতরে প্রবেশ করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় বলে জানিয়েছে টোলো নিউজ।

হতাহতদের মধ্যে বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, তবে সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে বহু প্রাণঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস)।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *