রিভিউ আবেদন খারিজ করে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামায়াত নেতা ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী বিষয়টি নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, রায় ঘোষণার পর পরই দলীয় ফোরামে আলোচনা করে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে তা ঘোষণা করা হয়েছে।

কিন্তু সাময়িক সময়ের জন্য ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকায় জামায়াতের পাঠানো বিবৃতি সংবাদ মাধ্যমগুলোতে পৌঁছায়নি- বলেন রেদওয়ান উল্লাহ শাহেদী।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *