ঢাকার আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টকর্মী এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে। শনিবার দুপুরে ওই তরুণীকে শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান।

 

এ ঘটনায় ওই তরুণীর কথিত প্রেমিক রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাসেল বগুড়ার সাড়িয়াকান্দি থানার কামালপুর গ্রামের আলম মিয়ার ছেলে।

মেয়েটি জামগড়া এলাকায় একটি কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন।

পুলিশ কর্মকর্তা শরীফুল বলেন, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানী এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে পলাশবাড়ি এলাকায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মেয়েটির মা বলেন, রাসেল বিয়ের প্রলোভন দিয়ে শুক্রবার সন্ধ্যায় জামগড়া এলাকায় তার মেয়েকে নিয়ে যায়। পরে রাসেল ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে শনিবার আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *