নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর আবার নির্বাচনে আছেন এবং শেষপর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রফিকুল আলম। গতকাল সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নগরের চটেশ্বরী রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এ সময় তাঁর পাশে মীর নাছির ছাড়াও বিএনপির কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে রফিকুলকে সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলতে দেওয়া হয়নি। সংক্ষিপ্ত ব্রিফিং করে তাঁকে একটি গাড়িতে তুলে দেন মীর নাছির।
প্রেস ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, সরকারি দলের ক্যাডারেরা আমাকে অস্ত্রের মুখে হুমকি দিয়ে বাধ্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আদায় করেছে। আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে ছিলাম আছি এবং শেষপর্যন্ত থাকব। গ্রেপ্তার করা হলেও আমি নির্বাচনে থাকব।

newssaradin.com/২৯ ডিসেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *