সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি কাজে বাধা দেওয়া এবং নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি জেলা ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় অভিযান চালানো হয়।
গ্রেফতার আসামিরা হলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তৈয়ব আলী, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইনসাব আলী, বিএনপি কর্মী শাহজাহান আলী, যুবদলকর্মী হজরত আলী ও জামায়াতকর্মী হবিবুর রহমান।
সংশ্লিষ্ট থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
