গোছানো নরম বিছানা, সাদা চাদর, সুরভিত বাতাস, সহজলভ্য সেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা- হোটেল রুমের এমন সুবিধাসম্পন্ন কক্ষই মানুষের প্রিয়। আর এ হোটেল কক্ষেই মানুষ যৌনতা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাম্প্রতিক এক জরিপের ভিত্তিতে এমনটাই জানা গেছে। হোটেলের প্রাইভেট কক্ষেই সারা বিশ্বের মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্যে যৌনতা উপভোগ করে।

সম্প্রতি ১১টি দেশে পরিচালিত এক জরিপে উত্তরদাতারা জানিয়েছে হোটেলই তাদের যৌনতা সবচেয়ে উপভোগ্য হয়। ২২০০ মানুষের মাঝে পরিচালিত হয়েছে এ জরিপটি। হোটেলের যৌনতা সাধারণত ২৫ থেকে ৪৯ মিনিট স্থায়ী হয় বলে জানা গেছে জরিপে। উত্তরদাতারা জানিয়েছেন, অন্য সময়ের তুলনায় হোটেলের যৌনতা তাদের কাছে বেশি উপভোগ্য। যুক্তরাজ্যের অধিবাসীরা জানিয়েছেন বাড়ির তুলনায় হোটেলে যৌনতা তাদের কাছে ২.৬ শতাংশ বেশি উপভোগ্য।

অন্যদিকে কানাডিয়ানরা জানিয়েছেন বাড়ির তুলনায় তাদের হোটেলে যৌনতা ২.৩ গুণ বেশি উপভোগ্য। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ইটালি, অস্ট্রেলিয়া ও রাশিয়া বাদে অন্য দেশের অধিবাসীরা জানিয়েছেন তাদের সঙ্গীর ‘যৌন পারফর্মেন্স’ হোটেলেই ভালো হয়। এদিকে কানাডিয়ান পুরুষেরা জানিয়েছেন, তারা যৌনতার জন্য বড় বিছানা পছন্দ করেন, যদিও কানাডিয়ান নারীরা উন্নতমানের ম্যাট্রেসকেই এজন্য বেশি গুরুত্ব দেন।

হোটেলের যৌনতা উপভোগ্য হওয়ার পেছনে উন্নতমানের বিছানা ও আনুষঙ্গিক বিষয় থাকাকে গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। এছাড়া উত্তর আমেরিকার মানুষদের যৌনতার জন্য হোটেলের প্রতি টান বেশি দেখা যায়।

নিউজ সারাদিন /২৮ নভেম্বর ২০১৫

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *