বান্দরবানের লামায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় লামা পৌরসভার চাম্পাতলী এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও দশ মাস বয়সী নুরি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে নুর মোহাম্মদের বসতঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতূহলের সৃষ্টি হয়।

“প্রতিবেশী কয়েকজন পিছনের জানালা দিয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে দুটি ঘরে তিন জনের লাশ দেখেন।”

পরে বিষয়টি লামা থানা পুলিশকে জানানো হলে সন্ধ্যা ৭টায় পুলিশ তিন জনের লাশ উদ্ধার করে এবং ঘরটি ঘিরে রেখে তদন্ত কার্যক্রম শুরু করে বলে জানান রেজওয়ানুল।
ঘরের বিভিন্ন অংশে ভাংচুরের আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের [চাম্পাতলী] কমিশনার বশির আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ এসেছে; তারা লাশ উদ্ধার করেছে।

 

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *