মূল্য হিসাবে টুর্নামেন্টের অন্যতম দামি খেলোয়াড় হিসেবে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান কি পারছেন ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদান দিতে? বিপিএলে জস বাটলার ২ লাখ পাউন্ডে (প্রায় ২ কোটি ১০ লাখ টাকা) খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে—এটা আগেই জানা।

কুমিল্লার হয়ে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ খেলেছেন বাটলার। ১৩ ম্যাচে ১৮.০৯ গড়ে করেছেন ১৯৯ রান। ফিফটি ১টি। চার মেরেছেন ১৪টি, ছক্কা ৬টি। অর্থাৎ বাটলারের প্রতিটি সিঙ্গেলসের দাম ১ লাখ ৫০০ টাকা। একেকটা ছক্কার দাম ৩৩ লাখ টাকা!

বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও সীমিত ওভারের ক্রিকেটে বাটলারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছর কাটিয়ে দেওয়া ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অপরিহার্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমধ্যেই।

কিন্তু বিপিএলে কেন যেন দুর্দান্ত বাটলারের দেখা মিলছে না। যদিও টুর্নামেন্টের শুরুতে ভালোই করেছিলেন। প্রথম চার ম্যাচে তাঁর রান ছিল ২, ৪৮, ৫০* ও ৪৪। পরে ছন্দটা আর ধরে রাখতে পারেননি।

প্রত্যাশা অনুযায়ী রান করতে পারছেন না, দেখা যাচ্ছে না তাঁর ‘ট্রেডমার্ক’ উদ্ভাবনী শটগুলোও! স্ট্রাইক রেটও আকর্ষণীয় নয়। টি-টোয়েন্টিতে বাটলারের স্ট্রাইক রেট যেখানে ১৪৪.০০, বিপিএলে এসে সেটি ১০৫.৮৫।

Newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *