বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় মোহম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সকালে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।
মারুফ হোসেন সরদার বলেন, গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, মোহাম্মদপুর থানা এসআই কর্তৃক ব্যাংক কর্মকর্তা নির্যাতন ও যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের পরিদর্শককে মারধরের ঘটনা তদন্তে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর-রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।
newssaradin.com/১৬ জানুয়ারী ২০১৬
