ঢাকার বনানীতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী খুনে জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার হেলালের (৪০) কাছ থেকে নয় রাউন্ড গুলিসহ পাঁচটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. শাহজাহান জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানের কাঁলাচাদপুর এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিকভাবে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে বনানী ৪ নম্বর সড়কে সিদ্দিকের ব্যবসায় প্রতিষ্ঠান ‘মেসার্স এস মুন্সী ওভারসীজে’ ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং ওই সময় সেখানে থাকা কয়েকজনের বক্তব্য থেকে চার মুখোশধারীর হামলায় অংশ নেওয়ার কথা জানিয়েছিল পুলিশ।
