নারীর প্রতি সহিংসতা বিরুদ্ধে ফেসবুকের অপব্যবহার বিষয়ে সরকারের সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের বৈঠক রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার তিনি সাংবাদিকদের জানান, ‘ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের সাইটের অপব্যবহারের ফলে নারীর প্রতি যে সহিংসতা হয়, সে সম্পর্কে আলোচনার জন্য ফেসবুক তাদের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার এবং লিগ্যাল কনসালটেন্টকে পাঠাবে।’

তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার রোধের উদ্যোগে সাড়া দিয়ে ফেসবুক কর্তৃপক্ষের প্রতিনিধিদল এখানে আসছেন। এ সময় তিনি আরও জানান, দেশের নিরাপত্তার জন্য যে অস্থায়ীভাবে ফেসবুক বন্ধ করা হয়েছে, তার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। প্রতিমন্ত্রী জানান, এর আগে বাংলাদেশের নারীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ছবি আপলোডের ফলে তারা যে দুর্দশাগ্রস্ত হয় এমনকি আত্মহত্যাও করে, তার একটি প্রতারণার প্রমাণ ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠির মাধ্যমে পাঠনো হয়। তিনি বলেন, এ সকল বিষয় পশ্চিমা দেশগুলোর প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হতে পারে, তবে আমাদের দেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নারীরা যে বিপর্যয়ে পড়ে তা বিবরণ দেয়া হয়।

ফেসবুক কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ডাক ও টেরি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাৎ করবে বলে তারানা হালিম জানান। গত ৩০ নভেম্বর তারানা হালিম ফেসবুক কর্তৃপক্ষের কাছে এর অপব্যবহার নিয়ে একটি ই-মেইল পাঠান। এর পরের দিনই ফেসবুক কর্তৃপক্ষ বৈঠকে বসার আহ্বানে সাড়া দিয়ে ই-মেইল পাঠায়।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *