৬ মার্চ (রোববার) এশিয়া কাপের ফাইনাল। এইদিন  বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘ঐতিহাসিক’ দিন। বাংলাদেশি দামাল টাইগারদের দিন। এদিন এশিয়া কাপের ফাইনালে টি-টোয়েন্টির টপ রাঙ্কিংয়ে  থাকা ভারতের বিপক্ষে টাইগারদের মহারণ।

আরব আমিরাত, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, দু’বারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে মাশরাফি বাহিনী।

এরই মধ্যে ক্যাপ্টেন মাশরাফিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। টাইগার ভক্তরা মাশরাফিকে বাংলাদেশ ক্রিকেটের সেরা লিজেন্ড হিসেবে ঘোষণারও দাবি জানাচ্ছেন। এছাড়াও ৬ মার্চের ফাইনালকে ঘিরে সবার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে শুধুমাত্র মাশরাফির ছবি দেওয়ার জন্য পোস্ট দিচ্ছেন। অনেকে এমন পোস্টে সাড়া দিয়ে তাৎক্ষণিক প্রোফাইলের ছবি পরিবর্তন করে ফেলছেন।

আসুন আমরা সবাই ক্যাপ্টেন মাশরাফির ছবি প্রোফাইল পিকচার দিয়ে জানিয়ে দেই আমরা আছি তোমার সাথে , এগিয়ে নিয়ে যাও দেশকে বহু দুরে।

মাশরাফির প্রেরনা – ” মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেনো সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না ”

newssaradin.com/ ৫ মার্চ ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *