ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ ৩ জন এবং চরভদ্রাসন ও সদর উপজেলায় একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। সালথা উপজেলায় একই পরিবারের নিহত দুইজন মা-ছেলে। মায়ের নাম হেলেনা বেগম, ছেলের নাম হেলাল। এ উপজেলায় অপর নিহতের নাম হেলাল। তাৎক্ষণিক তাদের বয়স জানা যায়নি।

চরভদ্রাসনে নিহতের নাম শেখ আদেল (৪০)। আর সদর উপজেলায় নিহতের নাম ওমর ফারুক (৪৫)। নিহত শেখ আদেল এবং ওমর ফারুক কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *