ঘরবাঁধার স্বপ্ন নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার শাস্তি যে এমন হতে পারে, তা বোধহয় ঘোর দুঃস্বপ্নেও ভাবেননি ভারতের উত্তর প্রদেশের মুজফফরনগরের ১৭ বছর বয়সী মেয়েটি। শাস্তি হিসেবে তাকে ‘ধর্ষণ’ করল একের পর এক।

অন্য কেউ নয়, পরিবারের লোকেদেরই যৌন লালসার শিকার হতে হল মেয়েটিকে। শাস্তি দেয়ার অছিলায় তার শরীরটা ছিঁড়ে খেল তারই বাবা-ভাই-কাকারা।এমনই অভিযোগ ওই নাবালিকার।

পুলিশ জানিয়েছে, একই গ্রামেরই ৩২ বছরের একটি যুবকের সঙ্গে দুই বার পালিয়ে গিয়েছিল ধানহেদা গ্রামের মেয়েটি। তার পরিবার অপহরণের মামলা করেছিল। মেয়েটি নিজের ইচ্ছেতেই প্রেমিকের সঙ্গে পালিয়েছিল বলে পুলিশকে জানালে ছেলেটিকে ছেড়ে দেয়া হয়। এরপর আরও একবার পালিয়েছিল তারা। ফের মেয়েটির পরিবার ছেলেটির বিরুদ্ধে অপহরণের মামলা করলে ২ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মেয়েটি। তার বাবা, ভাই ও দুই কাকা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে সে।

 

স্টেশন হাউস অফিসার কুশল পাল সিং জানিয়েছেন, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সব অভিযুক্তদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে প্রত্যেককে।

 

ম্যাজিস্ট্রেটের সামনে ধর্ষিতাকে পেশ করা হলে, জবানবন্দিতে সে জানায়, তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। হুমকিও দিতেন পরিবারের লোকেরা।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *