প্রথমবারের মত মা হচ্ছেন সানি লিওন! বলিউডজুড়ে এখন তিনিই রয়েছে সব থেকে বেশি বিতর্কে। তারপরও নিজের অবস্থান করে নিতে হাল ছাড়ছেন না। বলা চলে বলিউডে মোটামুটিভাবে একটা পাকা অবস্থান তিনি তার জন্য তৈরি করে নিয়েছেন। আর এই স্বস্তিতেই এবার তিনি স্থির হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, মা হবেন। পরিবারের ইচ্ছেতে তিনি এখন মা হতে প্রস্তুত। আর তাই তিনি কোনো রকম লুকোচুরি না করে সরাসরিই এ ঘোষাণা দিলেন।

এর ফলে বলা চলে খুব শিগগিরই খুশির খবর জানাবেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম দাবী করেছে, অন্য নায়িকারা যখন নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাকে মত্ত, তখন নিজের পরিবার, স্বামী নিয়ে কোনও লুকোছাপা করেননি সানি লিওন। বিতর্কিত দুনিয়া থেকে বলিউডের হিন্দি ছবির দুনিয়ায় এসে নিজের জায়গা লড়াই করেই প্রতিষ্ঠা করেছেন। আইটেম সং, সাহসী দৃশ্যর মধ্যেই নিজেকে আটকে রাখেননি শুধু, একজন ভালো অভিনেত্রী হিসেবেও নিজের জায়গা পাকা করেছেন বলা যায়।

যদিও বলিউডপাড়ায় তার বিরুদ্ধে বিদ্বেষ যে পুরোপুরি কেটেছে তা বলা যায় না, কিন্তু ‘সহিষ্ণু’ সানি এই পরিস্থিতিকেও সদর্থকভাবেই দেখেছেন। আর তাই এই স্বস্তিতে মা হওয়ার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি। শুধু তাই নয়, তার পরিবারও চাইছে এবার মা হোক সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের মা-ও নাতির মুখ দেখার আবদার করেছেন সানির কাছে। আর তাই সব মিলিয়ে ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে তৈরি সানি ও ড্যানিয়েল।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *