রাজধানীর লালবাগের চকবাজার এলাকায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে সজীব (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চকবাজার থানা-পুলিশ জানায়, তরুণীর বাবা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সজীবকে আটক করা হয়।

 

তরুণীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তিনি কথা বলতে পারেন না।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কৃত্তিবাস ঢালী বলেন, সজীব নামের যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তিনি সম্পর্কে তরুণীর ফুপা হন।

অভিযোগে বলা হয়, তরুণীকে দীর্ঘদিন ধরে সজীব নির্যাতন করে আসছিলেন। তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *