ভারত ও থাইল্যান্ডের পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতাদের ঝোঁকও বেশি দেশি পেঁয়াজের দিকে। তাই গুনতে হচ্ছে বাড়তি দাম।
শনিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি পেঁয়াজ বিক্রেতাদের কাছ থেকে এ তথ্য জানান।
একই বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মো. সবুজ বলেন, ইন্ডিয়ান ও থাইল্যান্ডের পেঁয়াজ স্টকে বেশি থাকায় দাম কমিয়ে দিয়েছি। এ সপ্তাহে পাইকারি বাজারে বিদেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ১৬০ টাকা, প্রতি কেজি ৩৪ টাকা। আর পাইকারি বাজারে দেশি পেঁয়াজের পাল্লা (৫ কেজি) ৩২৫ টাকা, প্রতি কেজি ৬৬ টাকা।
রাজধানীর মুগদা বাজার ঘুরে জানা যায়, গত সপ্তাহে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা।
নতুন পেঁয়াজের ওজন বেশি, যে কারণে পরিমাণে কম পাওয়া যায়। তাই বাজারে পুরনো পেঁয়াজের চাহিদা বেশি।
তিনি আরও বলেন, বিদেশি পেঁয়াজের দাম আরও কমলেও ক্রেতারা দেশি পেঁয়াজই বেশি কিনবেন। বিদেশি পেঁয়াজ বেশির ভাগ হোটেল ও বড় অনুষ্ঠানের জন্য কেনেন ক্রেতারা।
আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে নতুন দেশি পেঁয়াজ আসতে শুরু করবে। তখন কিছুটা কমবে। বর্তমানে যে দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে তা গত বছরের বলে জানান বিক্রেতারা।
