মালয়েশিয়া থেকে ফেরার পথে স্বর্ণসহ বিমানবন্দরে আটক হয়েছিলেন আরিফ উল্লাহ মুন্সী (৩৬)। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা বিভাগের দায়ের করা মামলায় সোমবার (১৮ জানুয়ারি) তাকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে হাজতখানার টয়লেটে গিয়ে তার কাছে পাওয়া গেল আরও তিন স্বর্ণের বার।

সোমবার দুপুরে ঢাকা সিএমএম আদালতে এ ঘটনা ঘটে। আসামি আরিফের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুলতানপুর গ্রামে; তার  বাবার নাম মোহাম্মদ উল্লাহ মুন্সী।

আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ  জানান, রাজধানীর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় (নম্বর-১৮, ১/১৬) আরিফকে দুপুরে আদালতে হাজির করা হয়।

এ সময় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

newssaradin.com/১৮ জানুয়ারী ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *