“৯ তারিখ, মানে গতকাল (রোববার) ঘুম থেকে ওঠে মোবাইলটা হাতে নিতেই ‘কল মি আর্জেন্ট’ লেখা একটা মেসেজ! আমি কল করলাম। ওপাশ থেকে পরিচালক রানা স্যারের হ্যালো! ‘পরী আজ রাতটা আমাকে দিতে হবে। সে তোমার যতই কাজ থাকুক।”

লাইনগুলো পরী মনির ফেসবুক পোস্ট থেকে নেওয়া, যার শিরোনাম- এক রাতের জন্য (ওয়ান নাইট স্ট্যান্ড)।

এরপর পরিচালক জানান, রাত ছাড়া ব্যাপারটা জমবে না। নায়িকা বললেন, ‘কী?’

বাকিটা জেনে নিন পরীর লেখনিতে, “ওরে বাপ! এখন কী কী করিস না তো। রাতে দেখা হচ্ছে। আসছি আমি ১১টার মধ্যে।’ ফোন রেখে দিলেন। আমি অনুভুতিহীন।

রাত ১১টা ৪ মিনিট ইন্টারকম। রানা স্যার। আমিই দরজা খুললাম। তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন। বসতে বসতে আমাকে বললেন, বড় মগে করে আদা চা দিতে। দিলাম। চা হাতে নিয়েই শুরু করলেন তার এক রাতের কাহিনী।

তার পরের ছবির গল্প। স্যার গল্প বলছিলেন আর আমি শুনছিলাম না শুধু। স্যারের বলার মধ্যেই যেন আমি পুরো ছবি দেখতে পাচ্ছিলাম।

রাত ৩টা প্রায় একটা ইন্টারকম। কে এত রাতে! স্যার বললেন, ‘আমার লোক আসতে বল।’ স্যার দরজা খুললেন আর ভিতরে নিয়ে এলেন তার এক রাতের হিরোকে। কে এই চমক? ছবিতে তার একটা হাত, পুরোটা আসছে খুব শীগ্রই। হ্যাঁ, এক রাতের গল্প এই শুরু।”

যুগল নির্মাতা অপুর্ব রানা পরিচালিত ‘এক রাতের জন্য’ নামের সিনেমার সঙ্গে পরীর ‍যুক্ত হওয়ার শুরুটা এভাবেই হয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জেফ। ছবিটির কাজ গত বছর শেষ হলেও মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরীমনিকে। অবশেষে ছবিটি সেন্সরে যাচ্ছে।

newssaradin

 

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *